শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

গরুর মাংসের দই বড়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কোরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। তাহলে জেনে নেই কিভাবে তৈরি করবেন গরুর মাংসের দই বড়া।

রান্নায় যা লাগবে

গরুর কিমা ২০০ গ্রাম, পাউরুটি আধা কাপ, টক দই ৫০০ গ্রাম, কাঁচামরিচ কুচি ২-৩ টা, পেঁয়াজ টুকরো করে কাটা ১ কাপ, পুদিনাপাতা কুচি ১ কাপ, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, তেঁতুলের সস ৪ টেবিল চামচ, চাট মশলা ১ চা চামচ, চিনি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস ১ টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো।

যেভাবে রান্না করতে হবে

পাউরুটি ছাড়া বাকি সব উপকরণ মেখে ১ ঘণ্টা ফ্রিজের নরমালে রেখে দিতে হবে। এরপর পাউরুটি ভিজিয়ে আবার চিপে পানি বের করে মাংসের কিমার সাথে ভালোভাবে মাখিয়ে গোল বলের মতো করে ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে। এরপর অন্যান্য সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কিমার বলগুলো দইয়ের মিশ্রণে ডুবিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। পরিবেশনের পূর্বে প্রয়োজনে একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD