বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গরু আনতে গিয়ে মা-মেয়ের মৃত্যু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুলসুম বেগম (৩৫) ও তার মেয়ে ইশরাত জাহান কলি (৮)। কুলসুম ওই এলাকার সৈয়দ মো. ওমর ফারুক‍ের স্ত্রী ও কলি তার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান কুলসুম। এসময় তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলানো টানা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীরা তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহানূর আলম জানান, খুঁটি থেকে নরমাল তার দিয়ে টানা সাইড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD