বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গলফ্ কারে চড়ে কাশিমপুর কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করছেন স্বজনরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

কিছুদিন আগেও গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দীদের সঙ্গে দেখা করতে মূল ফটক থেকে প্রায় এক কিলোমিটার দূরে রিকশায় অথবা পায়ে হেটে যেতে হতো স্বজনদের। অনেক সময় রিকশা না থাকলে দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে হতো। সেই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও নিতেন রিকশা চালকরা।
এতে কারাবন্দীদের দেখতে আসা স্বজনদের পড়তে হতো নানা ভোগান্তিতে। এছাড়াও নিরাপত্তা ঝুঁকি তো ছিলই। সব কিছু বিবেচনায় কারাগারের ভিতরে গালফকার ব্যবহারের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগারের ভেতরে যাতায়াতের ভোগান্তি কমাতে কারা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কারাবন্দীদের স্বজনেরা।

কারা কল্যাণ তহবিলের অর্থায়নে কারাবন্দীদের স্বজনদের ভোগান্তি কমাতে ও কারাগারের নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।

কাশিমপুর কারাগারের ভিতরে বর্তমানে ১২ আসনের ১টি ও ৮ আসনের ৩টি মোট ৪টি গালফকার চলাচলের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD