শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাইবান্ধায় কালবৈশাখীর ছোবল, নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া ও পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া এবং মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফ্ফার (৪২) এবং সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলেমান আলীর স্ত্রী ময়না বেগম (৪০)

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন জানান, বিকেলে ঝড়ের সময় তারা নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় গাছ উপড়ে ঘরে চালের উপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এদিকে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান জানান, ঝড়ের সময় ময়না বেগম আঙিনায় অবস্থান করছিলেন। এসময় পাশের একটি গাছ ভেঙে তার গায়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD