বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গাইবান্ধায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ করোনা আক্রান্ত রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় প্রথম করোনা শনাক্ত আমেরিকা ফেরত মা ও ছেলেসহ তিনজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি আরও জানান, গত ২২ মার্চ গাইবান্ধায় প্রথম মা ও ছেলেকে করোনা পজিটিভ রোগী শনাক্ত করা হয়। আমেরিকা প্রবাসী ওই মা ও ছেলের সংস্পর্শে আসাদের নমুনা পরীক্ষা করার পর আরও তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে ফেরা এক পোশাক শ্রমিকের পরিবারের ৫ সদস্যসহ আরও দুইজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।

এ নিয়ে গাইবান্ধায় মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ১২ জনে। গত ১৪ এপ্রিল আমেরিকা ফেরত ছেলে করোনা মুক্ত হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়। আজ বৃহস্পতিবার মা এবং অপর এক নারীকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া তিন করোনা রোগীকে ছাড়পত্র দেয়া হলো এবং চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নতুন ১০৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৮৮ জন। ব্রহ্মপুত্র নদের দুটি চরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ জন। সাঘাটার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৬ জন। এছাড়াও ৯ জন করোনা রোগীসহ মোট ১০ জন আইসোলেশনে রয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD