বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিকশা-ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার সাবদিন গ্রামের ধলু চন্দ্রের ছেলে ও রিকশা-ভ্যান চালক নিমাই চন্দ্র (৩০) ও বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে খোকন চন্দ্র (১৮)।

স্থানীয়রা জানান, জুনদহ বাজার থেকে নিমাই চন্দ্র তার ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানের এক্সেল ভেঙে গেলে সকল যাত্রী রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিচে চাপা পড়ে ভ্যান চালাক নিমাই চন্দ্র ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও আহত তিন যাত্রীর মধ্যে খোকন চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর আহত দুইজন হলেন, রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ মিয়া (৩৫) ও বরিশাল গ্রামের আব্দুল লতিফ মিয়া (৫০)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত ও আহতদেরকে উদ্ধার করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD