শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান বেইজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের নিষেধাজ্ঞা, কারণ কী

গাইবান্ধা লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক মো. আবদুল মতিন এ ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী আজ বিকাল ৫টা এ থেকে এই আদেশ কার্যকর হয়েছে।

ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ জেলায় গাইবান্ধা প্রবেশ করতে পারবে না এবং জেলা থেকেও কেউ অন্যত্র যেতে পারবে না।

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকালে জরুরি বৈঠক শেষে জেলা সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের এক জনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে অন্য জেলার মানুষ গাইবান্ধায় প্রবেশ করতে পারবে না এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কেউ এই জেলা থেকে রাস্তা বা নদী পথে প্রবেশ বা বের হতে পারবে না। আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রেও একই আদেশ কার্যকর থাকবে।

এ ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, সমাবেশ, জনপরিবহন ও মানুষের চলাচলও সীমাবদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে জরুরি সেবা, খাদ্য সরবরাহ এবং চিকিৎসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন কাজ শুরু করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD