শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশত দোকান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে। শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুর বাজারের ব্যবসায়ীরা ঢাকা পোস্টকে জানান, বিকেলে বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে হঠাৎ আগুন লাগে। এরপরই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে একটি এজেন্ট ব্যাংক এবং প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবরে প্রথমে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়ার যায়নি। স্থানীয়রা জানিয়েছেন গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন সূত্রপাত হয়, তবুও খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD