বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও (বুধবার) গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে শ্রমিকরা। পুলিশও ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানায় এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় এসেছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। পরে তাদের টিয়ারশেল ছুঁড়ে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD