রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

গাজীপুরে একদিনে আক্রান্ত ১২৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৪৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। বুধবার গাজীপুরে করোনা সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায় নি।

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজেটিভদের মধ্যে সবচেয়ে বেশি ২১২ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজেটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ১০৩ জন।

জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, কাপাসিয়া উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কেন্দ্রে গৃহীত নমুনা থেকে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ২১২ জন, কালীগঞ্জ উপজেলায় ১০৩ জন, কাপাসিয়া উপজেলায় ৭৫ জন, কালিয়াকৈর উপজেলায় ৪৬ জন এবং শ্রীপুর উপজেলায় ২৮ জনের করোনা পজেটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৪৫২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ২৬৬ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD