রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮মার্চ) রাত ৯ টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ৯ টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরিরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

কিন্তু ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেয়া খবরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা আরও বাড়লে আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুর করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ০১: ০৩ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, কারখানার ভেতর দাহ্য পদার্থ রয়েছে। আগুন পুরো ভবনে ছড়িয়ে গেছে। বর্তমানে ৮ টি ইউনিট কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD