বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গাজীপুরে সিটি মেডিকেলে টাস্কফোর্সের অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এ অভিযান শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র‍্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করছেন।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আছেন যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া।

অভিযান চলাকানীন সময়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা অভিযোগ আছে। তাছাড়া করোনা পরীক্ষার জন্য যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই বলে অভিযোগ ছিল। বাস্তবে যা দেখছি তা আরও ভয়াবহ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD