শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে ১০ ঘণ্টায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

গাজীপুরে বিভিন্ন দুর্ঘটনায় গত ১০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনায় ওই ১০ জনের মৃত্যু হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়ে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইলিয়াস উদ্দিন (৩৫) ও প্রিয়া আক্তার (২৬)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ পিকআপ ভ্যানের ধাক্কায় মারা গেছেন।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় মাসুদ হোসাইন (২০) ও রাহুল হোসেন (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি কারখানায় দুইজন ইলেকট্রিশিয়ান এসি মেরামত করছিলেন। এ সময় এসি বিস্ফোরণ হয়ে সাগর ইসলাম (২৪) ও সোহেল রানা (২৫) নামে ওই দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এসি বিস্ফোরণে তাদের শরীর ঝলসে গিয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD