সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

গাড়ির ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

রাজধানীর ডেমরায় তেলবাহী লরির ধাক্কায় মোহাম্মদ হুমায়ুন (৩৬) নামে এক পাঠাও চালক মারা গেছেন। এ ঘটনায় পাঠাও এর যাত্রী শফিউর রহমান (৩২) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শফিউর রহমান বলেন, ‘আমি বারিধারা ডিওএইচএস প্যাশন সোর্সিং লিমিটেডে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করি। অফিস শেষে রামপুরা থেকে পাঠাওতে করে বাসায় ফিরছিলাম। আমুলিয়া এলাকায় পৌঁছালে তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতো আমরা দুজনেই গুরুতর আহত হই। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে কর্তব‌্যরত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এসব তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদ হুমায়ুনের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় পাওয়া যায়। তার বাসা শ্যামপুরের গেন্ডারিয়া এলাকায়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD