শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

গায়ে হলুদের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু, বিয়েবাড়িতে আহাজারি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

পাবনা-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জুলফিকার জিল্লু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তার গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও মৃত্যুর খবরে বিয়েবাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোরের গড়মাটি কলোনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আনসারুল হকের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ এলাকা থেকে প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন জুলফিকার। সেখানে অবস্থানরত বোন ও দুলাভাইকে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, বিয়ের আয়োজন চলতে থাকা বাড়িতে এ মর্মান্তিক ঘটনার পর চলছে শোকের মাতম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD