বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

গাড়িচাপায় এসআই নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামে হাইওয়ে পুলিশের এক এসআই (পরিদর্শক) নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছনে, গতকাল শুক্রবার রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ ছিল। এসময় জাহাঙ্গীর আলম যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছিলেন। বেপরোয়া গতির একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল আলম আরটিভি নিউজকে বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে। গত এক বছর আগে তিনি এ থানায় যোগদান করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD