শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাড়ি চাপায় অজ্ঞাত নারী-পুরুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাতয় দুইজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে একই দিন, ভোরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় বাসন্দিা সবুজ জানায়, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অপরদিকে, ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD