মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

গিলকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক শুবমান গিলকে বাইরে রেখে আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ১৫ জনের দলে গিলের বদলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান।

ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ ৫১৭ রান করে নির্বাচকদের দরজায় জোরেই টোকা দিয়েছিলেন কিষান, মিলল তার পুরস্কারও। গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে।

গিলের ব্যাটে ইদানীং রান নেই। শেষ ১৫ টি-টোয়েন্টিতে ২৪.২৫ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ২৯১ রান। তবে রানখরা চলছে অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। শেষ ২২ ইনিংসে কোনো ফিফটি নেই তাঁর ঝুলিতে, রান মোটে ২৪৪। তবু তাঁর নেতৃত্বেই শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে আগামী ২১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এটিই হবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপের আসর।

নির্বাচকেরা দলে রেখেছেন ‘ফিনিশার’ রিংকু সিংকে। পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিষ ঢালতে আছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারত বেশ ভারসাম্যপূর্ণ এক দলই গড়েছে।

গিলকে কেন বাদ দেওয়া হলো? বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের যুক্তি খুব পরিষ্কার। তিনি জানালেন, টিম ম্যানেজমেন্ট চায় টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান থাকুক। আগারকার বলেন, ‘স্রেফ দলের প্রয়োজনে বা কম্বিনেশনের কারণেই গিলকে বাইরে থাকতে হচ্ছে। অভিষেক গত এক বছরে দারুণ খেলেছে। ওপেনিংয়ে উইকেটকিপার থাকলে আমাদের জন্য সুবিধা হয়। মাত্র ১৫ জনের দল, তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হতো।’

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), রিংকু সিং, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটকিপার)।
গিল যে খারাপ খেলোয়াড় হিসেবে বাদ পড়েছেন, তা মানতে নারাজ আগারকার। অধিনায়ক সূর্যকুমারও সুর মেলালেন প্রধান নির্বাচকের সঙ্গে। জানালেন, এটা ফর্মের বিষয় নয়, স্রেফ কৌশলগত কারণে গিলের বদলে কিষানকে বেছে নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD