বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

গুজব রটিয়ে কোনো লাভ হবে না: ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের শেকড় এ দেশের মাটির অনেক গভীরে। এই সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে কোনো লাভ হবে না।

শুক্রবার ওবায়দুল কাদের সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মত দিবাস্বপ্নও দেখছেন কেউ কেউ। সিনহা হত্যা বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে। ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। এ ঘটনায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

গুজব রটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না।তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে কোনো বিষয়ে সুরাহা করা হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। দেশে এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখালে চলবে না।

মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরতদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি পারফরম্যান্সকেও মূল্যায়ন করা হবে। ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে এবং মন্দ কাজের জন্য তিরস্কারসহ চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় ফেরিঘাট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সমস্যা ছাড়া অন্য সব মহাসড়কে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD