বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনওকে ঢাকায় নেওয়া হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওয়ানা হয়।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহব্বরে রক্তক্ষরণ হয়েছে ৷ বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

অন্যদিকে রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা জানান, এখনো হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছি। তদন্ত করে জানা যাবে এই হামলায় কে বা কারা জড়িত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD