বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার বিকালে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের জন্য ডাকে দলটি। ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিন নিজেদের সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে বেধে যায় সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD