বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ওএসডি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে আজ বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপির সঙ্গে সংযুক্ত করা হলো।

‎দাউদ হোসেন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অফিস আদেশে সংযুক্ত কর্মস্থল হিসেবে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকা উল্লেখ করা হয়েছে।

‎এর আগে গত শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গুলশানে মিছিল করেন। গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়টি আলোচনা হয়। এর পরই গুলশান থানার ওসিকে ওএসডি করা হলো।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD