শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস সংঘর্ষে মর্মান্তিক পরিণতি ফিলিস্তিনি ফুটবলার সেলিম আল-আশকারের। ইসরায়েলের বিমান হামলায় সেলিম প্রাণ হারিয়েছেন বলে দাবি ফিলিস্তিন ফুটবল সংস্থার। তবে ওই ফুটবলারের মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে ন্যূনতম বিবৃতি পর্যন্ত দেয়নি ফিফা। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীদের একাংশ।

গাজা ভুখণ্ডে সেই ২০২৩ সাল থেকে ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ চলছে। প্যালেস্টাইন ফুটবল সংস্থার দাবি, ‘গত ৩ বছরে ওই সংঘর্ষে সে দেশের হাজার হাজার ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। সেই হাজারও ক্রীড়াবিদের মধ্যে একজন হলেন সেলিম আল আশকার। ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে শহিদ হয়েছেন তিনি।’ আন্তর্জাতিক মহলের কাছে পিএফএর আর্জি, এই হত্যার বিচার হোক।

তুরস্কের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেলিম আল-আশকার স্থানীয় ক্লাব খাদমাত খান ইউনুসে খেলতেন। ৩২ বছর বয়সি ওই গোলরক্ষক মাস পাঁচেক আগেই বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। যুদ্ধ পরিস্থিতিতে বাড়িতে জ্বালানির সংকট মেটাতে রান্নার গ্যাসের খোঁজে বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু আর ঘরে ফেরা হয়নি। ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার।

প্যালেস্টাইন ফুটবল সংস্থা বলছে, এই অসম সংঘাতের ফলে সে দেশের ফুটবল ব্যাপকভাবে প্রভাবিত। এই পরিস্থিতিতে ফিফা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ করা উচিত। কিন্তু আল আশকারের মৃত্যুর এক সপ্তাহ পরও ফিফা নীরব। বরং আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ব্যস্ত ফুটবলের বিশ্বকাপ নিয়ে। তাতেই ক্ষুব্ধ প্যালেস্টাইন ফুটবল সংস্থা-সহ ফুটবলপ্রেমীদের একাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD