বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপা, ২ হোটেল কর্মচারী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। নিহতদের নাম জাকির হোসেন (৩০) ও শাকিল (১৫)। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম। বঙ্গবন্ধু এভিনিউ এলাকাতে থাকতেন তিনি। জাকির ও শাকিল দীর্ঘদিন ধরে গুলিস্তানের রাজ হোটেলে চাকরি করছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা গুলিস্তানের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী। রাতে দু্ইজন রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। সেখানে থাকা পুলিশের টহল দল সঙ্গে সঙ্গে ট্রাকটি জব্দ করে এবং এর চালককে আটক করে।

খবর পেয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানান এসআই আশরাফুল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD