শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গৃহকর্মী সুইটিকে নির্যাতন: সেই দম্পতি রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার মামলায় আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ জুলাই রাজধানীর শাহবাগ থানায় ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জুলাই দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

পরদিন ৪ জুলাই ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাঁদের জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD