শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

গৃহবধু ধর্ষন ও ভিডিও চিত্রধারন করে ভাইরাল করার আসামী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ অপহরণ ও গনধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের আলাল মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুর দেড়টায় জয়দেবপুর থানার মনিপুর এলাকার মকবুল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্টিত করেছেন।

র‌্যাব ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৫ সেপ্টেম্বর ভিকটিম গৃহবধূকে (২৩) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা থেকে অপহরণ করে প্রাইভেটকারযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার একটি রুমে আটকে রাখে।পরে সোহাগ ও তার তিন বন্ধু কোকাকোলার সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে জোরপূর্বক সেবন করায়। ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে ওই অভিযুক্তরা তাকে সারারাত পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষনের ঘটনা ভিডিও ধারণ করে। পরে ধর্ষনের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সোহাগ।ঘটনাটি এলাকায় চাঞ্চর‌্য সৃষ্টি হলে ভিকটিম গত ৩ ডিসেম্বর শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে, র‌্যাবের সহযোগীতা চাইলে র‌্যাব ছায়া তদন্ত করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেন।

র‌্যাব কর্মকর্তা আরো জানায়, গ্রেপ্তার কৃত সোহাগ জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে, এবং পূর্বেও সে অনেক মেয়েকে ধর্ষণ করেছে বলে জানায়।

লাইটনিউজ/সৈকত

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD