শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : বাদল ও ইউপি সদস্য রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ। বাদলের সাতদিন ও সোহাগের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক জানান, বাদলকে পৃথক দুটি মামলায় ২০ দিন এবং মোয়াজ্জেম হোসেন সোহাগের সাতদিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে শুনানি শেষে বিচারক বাদলের সাতদিন ও সোহাগের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার (৫ অক্টোবর) বিকেলে একই আদালত এ মামলায় গ্রেপ্তার মো. আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD