শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কের উপর উল্টে পড়ে। এতে রিকশাচালক রিয়াজুল শেখ (১৭) ও আরোহী অজ্ঞাত (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD