বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

গোপাল কৃষ্ণ হত্যা: যাবজ্জীবন দণ্ডিত আসামি দেড় যুগ পর গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

দেড় যুগেরও বেশি সময় আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন র‌্যাব ৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

তিনি বলেন, ২০০৩ সালে এ মামলার রায় ঘোষণার পর পালিয়ে দুবাই গিয়েছিল মহিউদ্দিন। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন।

মাহফুজুর রহমান জানান, রোববার রাতের ফ্লাইটে মহিউদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। সে জন্য শনিবার সে কোভিড টেস্টের নমুনাও দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে ২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম নগরীর জামাল খান রোডে বাসায় ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD