শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোসল করা নিয়ে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের সওদামারা গ্রামের ছবির উদ্দিন প্রামানিকের ছেলে বেলাল প্রামানিক বাড়ির পাশের জলায় গোসল করতে গেলে একই গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুসের সাথে কথা কাটাকাটি হয়।

বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে মজিবর মোল্লা গ্রুপ এবং ঠান্ডু গ্রুপ লাঠিসোঁটা, ফালা, হাসুয়া, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম , ওসি শাহিদ মাহমুদ খান সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষ চলাকালে মোল্লা গ্রুপের মজিবর মোল্লা (৫৬), নজরুল ইসলাম (২৬) ও ইউসুফ (৩৫), এবং প্রামানিক গ্রুপের জীবন ( ১৯), কবিরুল (২৫), হাফিজ(৩২) ফলাবিদ্ধ ও হাসুয়ার আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD