শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্যালারিতে বল গেলেই দিতে হবে নতুন বল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা নিয়মের জালে আঁটকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিধিনিষেধ দিয়েই যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেসব মাথা পেতে নিচ্ছে বিসিবি।

সবশেষ যে বিধিনিষেধ দিলো সেটি শুনলে চোখ কপালে উঠতে পারে। ম্যাচ চলাকালীন বল পুরনো হলে নতুন বল দেয়ার নিয়ম থাকলেও এবার ছয় হাঁকিয়ে গ্যালারিতে বল পাঠালেই দিতে হবে নতুন বল।

করোনা কালীন এই সময়ে অনেক কিছুই বদলে গেছে। সেসবের সঙ্গে মানিয়েও নিয়েছে খেলোয়াড়রা। তবে গ্যালারীতে বল পড়লে বারবার বল পরিবর্তনের নিয়মের সঙ্গে মানিয়ে উঠতে কিছুটা বিপাকেই পড়তে হবে।

একটি জাতীয় দৈনিককে বিসিবির একটি সূত্র জানিয়েছেন, “করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় প্রোটকল মানতেই এমনটা করা হয়েছে। আগে গ্যালারিতে বল পড়লে সেটি স্যানিটাইজ করে পুনরায় খেলা হলেও এবার কাছাকাছি মানের বল দেয়া হবে। এ জন্য ৫, ১০ বা ১৫ ওভারের সময় বলের মান যেমন থাকে তেমন বল সংগ্রহে রাখা হয়েছে। তবে গ্যালারিতে যাওয়া বলগুলো পরের ম্যাচে আবার ব্যবহার করা হবে। এটা তাদের বাড়তি সতর্কতার জন্যই করেছে।”

এর আগে গত ২৯ জুলাই বাংলাদেশ সফরে অজিরা আসে চার্টার্ড ফ্লাইটে। এসেই তিন দিনের জন্য কোয়ারেন্টিনে প্রবেশ করে। মাঠেও রয়েছে নানা বিধিনিষেধ। তাদের অনুশীলন বা খেলা চলাকালীন মাঠে থাকতে পারবে না কোনও মাঠ কর্মীও!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD