মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

গ্রামের নাম ইরফান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

গত ২৯ এপ্রিল বলিউড হারিয়েছে অন্যতম সেরা অভিনেতা ইরফান খানকে। তার মৃত্যুতে বলিউডের পাশাপাশি হলিউড তারকারাও শোক প্রকাশ করেন।

ইরফানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রয়াত অভিনেতার নামে নামকরণ করা হলো মহারাষ্ট্রের একটি গ্রামের।

জিনিউজের প্রতিবেদন বলছে, ভারতের মহারাষ্ট্রের ইগতপুরি নামে একটি গ্রামের নতুন নামকরণ করা হয়েছে ইরফান খানের নামে। ওই গ্রামে নিজের বাগান বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছিলেন ইরফান। এরপরই সেখানকার দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন তিনি। শুধু তাই নয়, গ্রামে স্কুল খুলতে উদ্যোগী হন ইরফান। সেই স্কুলের খরচও বেশ কিছু অংশে বহন করেন তিনি। শুধু তাই নয়, সেখানকার দুঃস্থ শিশুদের মধ্যে থেকে বেশ কয়েকজনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের বইপত্রও কিনে দেন ইরফান।

এসবের পাশাপাশি গ্রামের মানুষের জন্য কিনে দেন অ্যাম্বুলেন্স। কোনও জরুরি অবস্থায় সেখানকার মানুষ যাতে শিগগিরই হাসপাতালসহ চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন, অ্যাম্বুলেন্স কিনে সেই ব্যবস্থা করেন ইরফান। ফলে তার মৃত্যুর পর ইগতপুরির নাম পরিবর্তন করে ইরফান খান রাখা হয়। স্থানীয় জেলা পরিষদের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD