শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের ৩ উইকেট ও ১৩ বলে ২৬ রান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। এ ম্যাচে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে পেরে ওঠেননি লিটন।
ম্যাচে সাকিবের বলেই আউট হয়েছেন লিটন। তাঁর দলও হেরেছে। ব্যাটে-বলে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে লিটনের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স।
টসে জিতে ফিল্ডিং নেয় মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতেই সারে জাগুয়ার্সকে চাপে ফেলে তারা। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করে সারে জাগুয়ার্সকে শুরুর ধাক্কাটা দেন পাকিস্তানের বোলার কালিম সানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
ইনিংসের পঞ্চম ওভারে লিটনকে আব্বাস আফ্রিদির ক্যাচ বানান সাকিব। আউট হওয়ার আগে ১ ছয়ে ১১ বলে ৯ রান করেন লিটন। সাকিব এরপর আরও ২টি উইকেট নেন। সব মিলিয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে তাঁর উইকেট ৩টি। সারে জাগুয়ার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৬ রান।
বলের পর ব্যাট হাতেও ভালো খেলেছেন সাকিব। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ৪টি চার ও ১টি ছয়ে করেছেন ২৬ রান। ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়েল টাইগার্স। তবে ম্যাচসেরার পুরস্কার সাকিব পাননি। সেরার পুরস্কার জিতেছেন ৩১ বলে অপরাজিত ২৮ রান করা মন্ট্রিয়েলের ব্যাটসম্যান দিলপ্রীত সিং।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD