শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘাতক ময়ূর-২ লঞ্চের মালিক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

সদরঘাটে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ঘাতক ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

বুধবার দিনগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকে গ্রেফতারর করে নৌপুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় বলে নৌপুলিশ সূত্রে জানা গেছে।

গত ২৯ জুন বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়। পরবর্তীতে ৩০ জুন সদরঘাট নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে ধাক্কা দেওয়া ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD