শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।

তিনি বলেন, বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ছয় মিনিট পর, ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD