বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চট্টগ্রামে একদিনে ২৬৪ জন ডায়রিয়ায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

চট্টগ্রামের ১৪ উপজেলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় বোয়ালখালী উপজেলায় ৫০ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪০ জন রোগী।

বৃহস্পতিবার (৪ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৬৪ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

এর মধ্যে মীরসরাইয়ে ১২, সীতাকুণ্ডে ১৮, সন্দ্বীপে ২, ফটিকছড়িতে ১১, হাটহাজারীতে ১৩, রাউজানে ৬, রাঙ্গুনিয়ায় ১১, বোয়ালখালীতে ৫০, আনোয়ারায় ২৯, পটিয়া ৩২, বাঁশখালীতে ১৪, চন্দনাইশে ৩৩, সাতকানিয়ায় ১২ ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডায়রিয়া নিয়ে ভর্তি হন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ২৮৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বেশিরভাগ রোগী একদিনে ভালো হয়ে উঠছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD