চট্টগ্রাম প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। একই সময়ে আরও ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেলেন ৭৭১ জন এবং মোট ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে মোট ২০৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে