সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

চট্টগ্রামে কমেছে শনাক্তের হার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যায়নি। শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল বুধবার এই হার ছিল ১১.৩৪ শতাংশ।

জানা গেছে, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ৯, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ৪, চন্দনাইশে ১১, পটিয়া ১১, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ৮, রাউজানে ৭, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ১২, সীতাকুণ্ডে ৬, মিরসরাইয়ে ১১ ও সন্দ্বীপ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ৯৩১ জন।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD