চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি কারখানার ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।