বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

এ সময় সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ (সোমবার) দুপুর দুইটার দিকে টাইগারপাস এলাকায় কয়েকজন নারীসহ এনসিপির নেতাকর্মীরা গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উত্তেজনার মধ্যে এক নারীকে সরিয়ে দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা ওই কর্মকর্তাকে সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলে দাবি করেন।

এ ঘটনার সময় উপস্থিত তাজরিনা তাবাসসুম নামের এক নারী বলেন, তারা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি আঁকতে গিয়েছিল। কিন্তু পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে পুলিশি বাধা কেন? ফুটপাতে দাঁড়িয়ে গ্রাফিতি আঁকা আর সভা-সমাবেশের মধ্যে পার্থক্য বোঝেন না? তিনি আরও প্রশ্ন তোলেন, অবৈধ মেয়র শাহাদাৎ কি পুরো চট্টগ্রামের ইজারা নিয়েছেন?

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। তিনি বলেন, আমার হাত কোনো নারীর শরীর স্পর্শ করেনি। এটি ভুল তথ্য বলে তিনি দাবি করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD