শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

চট্টগ্রামে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে দগ্ধ নয়জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম পেয়ারী বেগম (৬০)। তিনি নোয়াখালী থেকে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে আরও সাতজনের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‌‘অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও আমরা তাকে এখনো ক্লিনিক্যালি পরীক্ষা-নিরীক্ষা করছি। বাকি আটজনের মধ্য একজন বাদে সাতজনের অবস্থা গুরুতর। এই সাতজনের সবার শ্বাসনালী পুড়ে গেছে। দুইজনকে ইমিডিয়েট আইসিইউ সাপোর্ট দেয়া প্রয়োজন। কিন্তু হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাদের বিষয়ে বিকল্প চিন্তা করা হচ্ছে।’

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD