বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালার এক কোণা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন। তিনি বলেন, গতকাল নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশটি পাওয়া গেছে। সকাল ৯টার দিকে ঘরের সামনের নালা থেকে একটু দূরে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের অভিযানে লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নালায় পড়ে ইয়াসিন আরাফাত নামে শিশুটি নিখোঁজ হয়।

এর আগে গত ৭ আগস্ট নগরের পাহাড়তলীর ইসলামিয়াহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

তার আগে, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি। সেদিনও অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমেছিল। এরপর ওই বছরই কয়েক মাসের ব্যবধানে একে একে খোলা নালায় আর খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজছাত্রী সাদিয়া, শিশু কামাল, সিএনজিচালক সুলতান ও খাদিজা বেগমের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD