শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

চট্টগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
চট্টগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

ট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী জামাল কিশোরীকে মাদকমিশ্রিত জুস পান করিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে আজ রোববার বিকেলে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তার জামাল ভোলা জেলার শশিভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ভিকটিমের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD