বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে একযোগে ১৬৮ জনের বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ১৬৮ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। চসিক প্রশাসনে গতিশীলতা আনতে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বিভাগে কর্মরতদের বদলি করছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এর মধ্যে সবচেয়ে বড় রদবদল হলো স্বাস্থ্য বিভাগে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রশাসকের অনুমতিক্রমে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা এই বদলির আদেশ দিয়েছেন। বদলি হওয়া ১৬৮ জনের মধ্যে চসিকের স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরত কনসালটেন্ট, ডাক্তার-নার্স, আয়া-স্বাস্থ্য-কর্মীসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী আছেন বলে জানা গেছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা জানান, আজ স্বাস্থ্য বিভাগের অনেককে বদলি করা হয়েছে। এটা একেবারেই স্বাভাবিক বদলি প্রক্রিয়ার অংশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD