শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চব্বিশ ঘণ্টায় ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৮১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগীরা ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ৯৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। আর বাকি সবাই ঢাকার বাসিন্দা।

চলতি মাসে এই কয়েক দিনে ৬২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন। শুধু ঢাকা বিভিন্ন হাসপাতালে গতকাল বুধবার ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD