শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চলতি বছরই মিলতে পারে করোনার টিকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা চলতি বছরই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল ২০২১ সালের আগে করোনার টিকা পাওয়া যাবে না। মঙ্গলবার মহাপরিচালক টেডরস আধানম সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক নির্বাহী বোর্ডের দুদিনব্যাপী বৈঠক শেষে আধানম বলেন, ‘আমাদের টিকা প্রয়োজন এবং আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ আমরা হয়তো টিকা পাব। আশা জাগছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন বৈশ্বিক টিকা প্রকল্প কোভাক্সের পাইপলাইনে করোনার ৯টি টিকা রয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ ২০০ ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD