বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

চলতি বছরই মিলতে পারে করোনার টিকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের টিকা চলতি বছরই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল ২০২১ সালের আগে করোনার টিকা পাওয়া যাবে না। মঙ্গলবার মহাপরিচালক টেডরস আধানম সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক নির্বাহী বোর্ডের দুদিনব্যাপী বৈঠক শেষে আধানম বলেন, ‘আমাদের টিকা প্রয়োজন এবং আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ আমরা হয়তো টিকা পাব। আশা জাগছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন বৈশ্বিক টিকা প্রকল্প কোভাক্সের পাইপলাইনে করোনার ৯টি টিকা রয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ ২০০ ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD