শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চলবে গণপরিবহন, বেঁধে দেওয়া হলো সময়সীমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চলমান লকডাউনে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। আগামীকাল (রবিবার) থেকে দেশের রপ্তানিমুখী কারখানা চালু হবে। গার্মেন্টসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব ধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে জানান, শ্রমিকদের স্বার্থে সরকার গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ শিথিল করেছে।

এদিকে, আজ শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলার ডিসিদের মৌখিকভাবে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক জেলার ডিসি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

এর আগে, গার্মেন্টসহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকরা যেভাবে রাস্তায় নেমে চলে আসতে উদ্যোগ নিয়েছে তাতে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে পড়েছে। বিষয়টি দেখে প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকদের সুন্দরভাবে ঢাকায় আসার জন্য গণপরিবহনের ব্যবস্থা করতে। তাই আমরা আপাতত এই ছাড়া দিয়েছি। আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে কোনো গণপরিহনকে বাধা দেওয়া হবে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD