সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৫ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : হটাৎ করে গেল তিন দিন ধরে করোনার থাবার বিস্তার করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে। উত্তরের বগুড়া, নওগাঁ ও রাজশাহী জেলার পর চাঁপাইনবাবগঞ্জ করোনার ‘হট স্পটে’র দিকে এগুচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনে এক লাফে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত হয়েছে।

এদিন ৩৫ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। এনিয়ে গত তিন দিনে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হলো ১৫৬ জনের দেহে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের এক কর্মচারীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্যকর্মীসহ আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যও রয়েছে।

করোনার ব্যাপক বিস্তারের মুখেও জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য বিধি অনুসরণ লক্ষ করা যাচ্ছেনা। পাশাপাশি স্বাস্থ্য বিধি অনুসরণ তদারকিতে চোখে পড়ছেনা জেলা প্রশসানের তৎপরতাও।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার ৯১ জনের নমুনার প্রতিবেদন এসেছে। এই ৯১ জনের মধ্যে ৩৫ জনই আক্রান্ত। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২২ জন। ৯ জন শিবগঞ্জ উপজেলার। গোমস্তাপুর উপজেলায় ২, নাচোল ও ভোলাহাট উপজেলায় ১ জন করে।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, এখন পাঠানো নমুনার অধিকাংশরই পজেটিভি প্রতিবেদন আসছে। বুধবার মাত্র ৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনেরই করোনা পজেটিভ ধরা পড়েছে। ওই সূত্র জানিয়েছে, ঢাকার সাভারস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরের পিসিআর ল্যাব থেকে এখনও বহু প্রতিবেদন আসেনি। সেখানকার প্রতিবেদন আসলে জেলার করোনা চিত্র আরো খারাপ হিসেবে ধরা পড়বে বলে আশংকা করা হচ্ছে।

সূত্র জানায়, নতুন করে আক্রান্ত তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন। আক্রান্তের তালিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার এক কর্মচারীও রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্ত বৃদ্ধি পাওয়ার মুখে এখন গুরুত্বপুর্ণ কাজ হয়ে দাঁড়িছে জনসচেতনতা। করোনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এদিকে, করোনা বিস্তারের মুখে জনগনের মাঝে স্বাস্থ্য বিধি অনুসরণ চোখে পড়ছেনা। মাস্কবিহীন মানুষকে অবাধে চলাফেরা করতে দেখা যাচ্ছে। বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ্বের অভিযোগ, মানুষের এমন অবাধ বিচরণের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভুমিকা দেখা যাচ্ছেনা। তারা মনে করেছেন, স্বাস্থ্য বিধি অনুসরণ না করার কারণেই সংক্রমণ দিন দিন বাড়ছে।

অন্যদিকে হটাৎকরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার মুখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগে অনুষ্ঠিত সভার ১০ দিন পর এই সভা অনুষ্ঠিত হলো। করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর চাঁপাইনবাবগঞ্জে গাঠিত কমিটির এটি ১৪ তম সভা।

সভা সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের করোনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর জনগনকে স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রশাসনিক তৎপরতা চালানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লাইট নিউজ/শাআ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD