শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একই সময়ে ও স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সমাবেশ ডেকেছেন। একই স্থান ও সময়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খাঁন ঝালু।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ১৪৪ ধারা জারি করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD